1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আল আমিন ইসলাম। সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত নাসের রহমান কাজিপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু, শুক্রবার জানাজা

ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View
ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় কোনো প্রকার দৃশ্যমান রোগের লক্ষণ ছাড়াই খাবার খাওয়ার মাত্র আধঘণ্টার মধ্যে হঠাৎ চারটি গরুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া (১ নম্বর ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক তিন লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী খামারি।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের হামির উদ্দিনের ছেলে নজরুল ইসলাম প্রতিদিনের মতো সকালে তাঁর গরুগুলোকে গোখাদ্য হিসেবে ধানের গুঁড়া ও ফিড খেতে দেন। কিন্তু খাবার খাওয়ার ৩০ মিনিটের মধ্যেই গরুগুলো মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে করতে মারা যায়।

​ক্ষতিগ্রস্ত খামারি নজরুল ইসলাম জানান, গরুগুলো সম্পূর্ণ সুস্থ ছিল এবং আগে থেকে কোনো রোগের উপসর্গ ছিল না। হঠাৎ করে চারটি গরু মারা যাওয়ায় তাঁর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়ে গেল। বিষক্রিয়া নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা নিয়ে তিনি শঙ্কায় রয়েছেন। এ বিষয়ে আইনগত প্রতিকার চেয়ে তিনি ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে মৃত গরুগুলো থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরওপড়ুন….. তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!