1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় ৫ মাসের শিশুর রহস্যজনক মৃ*ত্যু - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী

ডিমলায় ৫ মাসের শিশুর রহস্যজনক মৃ*ত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ Time View

ডিমলায় ৫ মাসের শিশুর রহস্যজনক মৃ*ত্যু

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি
গতকাল ৩০শে ডিসেম্বর (সোমবার)নীলফামারীর ডিমলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ বাদিয়া পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের (৩৫) পুত্র আব্দুল কাদের মুসা নামে ৫মাসের শিশুর রহস্যজনক মৃত্যু।

জানা যায়,একই ইউনিয়নের কালিগঞ্জ নয়নের কুড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে আর্জিনা বেগমের(২৮)সাথে দুই বছর আগে আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। আরজিনা বেগম শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার তার শশুর শাশুড়ি এটি ভালোভাবে মেনে না নিয়ে অবহেলা চোখে দেখতো। শিশুটি জন্মের একমাস পূর্বে আরজিনা বেগম ও তার গর্ভের শিশুটির সঠিক যত্নের জন্য বাবা মজিবর রহমান তার নিজ বাসায় নিয়ে আসেন। আরজিনা বেগমের প্রতিবন্ধীতার কারণে শিশুটির ভালোভাবে যত্ন নিতে না পারায় অদ্যবধি বাবার বাসায় থাকেন। স্বামী নিজ বাসায় থাকলেও সপ্তাহে দুই-তিন দিন শশুর বাসায় এসে স্ত্রী ও পুত্রকে খোঁজখবর নেয়ও প্রয়োজনীয় খরচ দিয়ে যান। গতকাল হঠাৎ স্ত্রী জানান তার পুত্র অসুস্থ তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তিনি বিকাল ৫টায় ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু হিসেবে ঘোষণা করে।

এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহির সাথে যোগাযোগ করলে তিনি বলেন,হাসপাতালের তথ্য মতে ইউডি মামলা দায়ের করে মামলা দায়ের করে শিশুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরবর্তীতে রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাংঃ৩১/১২/২৪ইং
মোবাঃ ০১৭১৭৮১৭২৬৬

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!