1. salmankoeas@gmail.com : admin :
দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ আল আমিন ইসলাম। সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকার বৈঠা হাতে মিছিল, নেতৃত্বে আবু সায়েম তালুকদার সিরাজগঞ্জের কাজিপুরে ডেঙ্গুর থাবা ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত নাসের রহমান কাজিপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মাধবপুরে সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু, শুক্রবার জানাজা

দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ Time View
দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

ষ্টাফ রিপোর্টার
কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক, অস্ত্র, ডাকাতি ও চুরিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দুটি বিদেশি পিস্তলসহ পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১ লাখ ২৪ হাজার ৯৬৬ পিস ইয়াবা, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডি সিরাপ, ১ হাজার ২০১ বোতল স্কাফ সিরাপ ও ছয় বোতল বোটকা উদ্ধার করা হয়। একই সময়ে দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মাদক মামলায় ৫৮ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ৯৪ জন, ডাকাতির ঘটনায় ৫৬ জন এবং ছিনতাইকারী ও চোর হিসেবে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে ৭৫ জনকে।

পুলিশ জানায়, মাদক ও অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অফিসার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজিদুল ইসলাম বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরওপড়ুন….. ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!