1. salmankoeas@gmail.com : admin :
দিনাজপুরে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও ওয়াকিটকিসহ প্রেফতার ১ জন  - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

দিনাজপুরে সেনাবাহিনীর ভুয়া আইডি কার্ড ও ওয়াকিটকিসহ প্রেফতার ১ জন 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৭৪ Time View

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ব্যক্তি সেনাবাহিনীর আইডি কার্ড ও ওয়াকিটকিসহ ১জন কে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার ২২শে এপ্রিল দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানাধীন পৌরসভার ওয়ার্ড নং-৬ এর শান্তির মোড়ে অভিযান চালিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে ওত পেতে থাকা ৩/৪ জন ছিনতাইকারীর মধ্যে একজনকে গ্রেফতার করে এবং বাকি কয়েকজন পালিয়ে যায়।

গ্রেফতারের সময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র (ID Card) এবং একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছিল।

আটককৃত সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহারকারীর ঠিকানা বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের কসবা সাগরপুর পাঠন চড়া এলাকার মৃত রফিতুল্লাহ মন্ডল এর ছেলে আব্দুল কাদের ওরফে রোমান বয়স (২৫)

উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে গ্রেফতাররকৃত ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে বিরামপুর থানায় ছিনতাইয়ের চেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ সংক্রান্ত মামলা রুজু প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!