1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে এমএইচ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সুমন - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

নন্দীগ্রামে এমএইচ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি সুমন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪৪৩ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি পদে মনোনীত হয়েছেন শফিউল আলম সুমন। তিনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনে কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত চিঠিতে এমএইচ কলেজের গভর্নিং বডির সভাপতি পদে শফিউল আলম সুমন এবং বিদ্যোৎসাহী পদে আব্দুর রাজ্জাককে মনোনয়ন দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, পত্র ইস্যুর তারিখ থেকে কলেজের গভর্নিং বডির মেয়াদ দুই বছর। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে এই মনোনয়ন যেকোনো সময় প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন ভাইস চ্যান্সেলর।

উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মনসুর হোসেন ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি নিযুক্ত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শফিউল আলম সুমন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!