1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৩ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা মাধবপুরে মাদকবিরোধী আন্দোলনে বাধা: ৩ যুবকের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎ আদাঐর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

Join 4 other subscribers

নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০৫ Time View

তানসেন আলী মন্টু ক্রাইম রিপোর্টার

<

বগুড়ার নন্দীগ্রামে নিরাপদ ও নকলমুক্ত পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিন পরীক্ষায় একহাজার ৪১৬জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল একহাজার ৩৮৩ জন। অনুপস্থিত ছিল ৩৩জন শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলা প্রথমপত্র দিয়ে পরীক্ষা শুরু হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় প্রথমদিন শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার এসএসসি ও দাখিল ভোকেশনাল ৫টি কেন্দ্রে পরীক্ষা চলাকালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু।
নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেয় ৬১৬জন, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০৯জন, দামগাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা ১৮৫জন, কালিশ পুনাইল হামিদীয়া ফাজিল মাদ্রাসা ১৫৪জন এবং ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষায় ১১৯জন পরীক্ষায় অংশ নেয়। এসএসসিতে ১২জন, দাখিল ১৭জন ও কারিগরি ৪জন অনুপস্থিত ছিল। নন্দীগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শরিফুল ইসলাম জানান, নিরাপদ পরিবেশে নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। সব ধরনের কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র সংলগ্ন এলাকায় ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে প্রশাসন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading