1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে চালককে হ ত্যা করে ইজিবাইক ছি ন তা ই, আতঙ্ক - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
শিমুলঘরের তিন পূজামণ্ডপে সাংবাদিক এম এ কাদেরের অনুদান নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন

নন্দীগ্রামে চালককে হ ত্যা করে ইজিবাইক ছি ন তা ই, আতঙ্ক

 নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮০ Time View

 নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :

বগুড়ার নন্দীগ্রামে জঙ্গল থেকে রিপন আকন্দ (৪৫) নামের ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

তাকে হত্যার পর লাশ গুম করে দুর্বৃত্তরা। ভাড়ায় ভাড়ায় চালিত ইজিবাইকের সন্ধান মেলেনি। এ উপজেলায় হঠাৎই নৃশংস ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। গতকাল মঙ্গলবার দুপুরে শাজাহানপুর উপজেলার সীমান্তবর্তী বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার নুন্দহ মাদ্রাসার পাশের জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রিপন আকন্দ শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি এলাকার বদিউজ্জামানের ছেলে। নিহতের স্বজনরা জানান, রিপন রাতভর ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে ফিরতেন ভোর-সকালে। ঘটনার দিন রিপন বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। শঙ্কায় উদ্বিগ্ন পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

স্থানীয়রা জানান, সকালে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার পাশের জঙ্গলে লাশ দেখে পুলিশে খবর দেন। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে বলে ধারণা করা হচ্ছে। হত্যা ও ছিনতাই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ছায়া তদন্তে নেমেছে পুলিশ, র‍্যাব, গোয়েন্দা, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত রিপনের ভাই নান্নু মিয়া বলেন, প্রতিদিনের মতো সোমবার রাতে রিপন ভাড়ায় চালিত ইজিবাইক নিয়ে বের হয়। ঘটনার দিন গাড়িদহ থেকে তিনজন যাত্রী নেয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। নুন্দহ মাদ্রাসা এলাকায় রিপনের লাশ পাওয়া গেছে। তাকে হত্যা করে লাশ গুম করতেই সেখানে ফেলে গেছে।

হত্যার পর ইজিবাইক ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে খুনিরা। নৃশংস এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছে পরিবার। নন্দীগ্রাম-কাহালু সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাকের কাছে রক্ত ছিল।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ভিকটিম ইজিবাইক চালকের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছি। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরওপড়ুন ….১৩ বছরেও স্বামীর সোহাগ পাননি সমিতা, তবুও ফিরতে চান স্বামীর সংসারে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!