1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ীতে শিক্ষা অফিসারের তেলেসমাতি! নিলাম ছাড়াই বিদ্যালয়ের পুরাতন ভবন ও গাছ বিক্রি - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ফুলবাড়ীতে শিক্ষা অফিসারের তেলেসমাতি! নিলাম ছাড়াই বিদ্যালয়ের পুরাতন ভবন ও গাছ বিক্রি

 দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪৪৬ Time View

বিগত দিনে শিক্ষা প্রতিষ্ঠানের কোন ভবন বা গাছ বিক্রয় করার সময় উপজেলা পরিষদে সবার উপস্থিতে প্রকাশ্যে ডাকের মাধ্যমে বিক্রয় করা হত।

 

সর্বোচ্চ দর দাতাকে জনসম্মুখে ক্রেতা হিসেবে ঘোষণা করা হত। কিন্তু এবার এসবের তোয়াক্কা করা হয়নি। শুধুমাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দেয়ালে নাম স্বর্বস্ব একটি নোটিশ দেয়া হয়। নির্দিষ্ট ব্যক্তিদের সুবিধা দিতে উপজেলা প্রশাসনের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে, উপজেলা প্রশাসনের ফেসবুক পেইজে কিংবা উপজেলা শিক্ষা অফিসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়নি। ফলে অনেক ব্যবসায়ী নিলামে অংশ নিতে পারেননি।

 

 

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শহীদুল বারী খান ব্যক্তিগত সুবিধা নিয়েই অতি গোপনে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে জানান তারা। অতি দ্রুত এ অবৈধ নিলাম বাতিলের দাবিও জানান তারা।

 

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শহীদুল বারী খান এর দপ্তরে একাধিক বার গেলেও তিনি মাসিক সমন্বয় মিটিংয়ে আছেন বলে জানানো হয়। পরে বিকেল ৪টায় তার অফিসে গেলে তিনি তার কর্মচারীর মাধ্যমে অর্থের বিনিময়ে সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টা করেন।

 

নিলামের বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি তথ্য অধিকার আইনে আবেদন করতে বলেন; অন্যথায় কোন তথ্য দিবেন না বলে জানিয়ে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী জানান, বিষয়টি সম্পূর্ণ শিক্ষা অফিসের ব্যাপার। আমি সহযোগিতা করেছি মাত্র। নির্ধারিত মূল্য কত টাকা এবং কত টাকায় বিক্রয় হয়েছে বিস্তারিত তথ্য তারাই দিতে পারবে। প্রয়োজন হলে আগামী সোমবার অফিসে আসবেন বিস্তারিত জানাতে পারবো।

আরওপড়ুন ….লাখাইয়ে ৭ সেন্টার কমিটি সাথে মতবিনিময় সভায় জি কে গউছ ॥ আপনারা ধানের শীষ আমি আপনাদের ঋণ পরিশোধ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!