1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় জেলা পর্যায়ে উদ্ভাবনী আইডিয়া শিক্ষার্থী প্রশিক্ষণ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

বগুড়ায় জেলা পর্যায়ে উদ্ভাবনী আইডিয়া শিক্ষার্থী প্রশিক্ষণ

বগুড়া : প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩১৬ Time View

বগুড়া : প্রতিনিধি

গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষ্যে বগুড়ায় জেলা পর্যায়ে উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতার শিক্ষার্থী (প্রশিক্ষক) প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আমার চোখে জুলাই বিপ্লব, প্রতিপাদ্যে নারী সুরক্ষা এবং প্রজনন স্বাস্থ্যশিক্ষা প্রসারে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রশিক্ষণে জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ নির্বাচিত আইডিয়া প্রদানকারী টিম অপরাজিতা সদস্যরা অংশগ্রহণ করেছে। গতকাল মঙ্গলবার বগুড়া জেলা পরিষদ কনফারেন্স রুমে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব হোসনা আফরোজা।

সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) গোলাম মো. শাহনেওয়াজ। জেলা প্রশাসন ও জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।

জুলাই বিপ্লব স্মরণে জেলা পর্যায়ে উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতায় নির্বাচিত ক্যাসকেডিং গার্লস এলিভেশন প্রোগ্রাম শীর্ষক ৩ দিনব্যাপী শিক্ষার্থী প্রশিক্ষক প্রশিক্ষণে তরুণদের সৃজনশীল এবং উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সহায়তা করা হবে। শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে উৎসাহিত করে স্থানীয় সমস্যা সমাধানে সম্পৃক্ত করা হচ্ছে।

এদিন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দেশ বদলাও, পৃথিবী বদলাও, প্রতিপাদ্যে জাতীয় কাবাডি (পুরুষ ও মহিলা) পদ্মা জোনের খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। ২৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত এ চ্যাম্পিয়নশিপে পৃথক ৮টি দলে পুরুষ ও মহিলা মোট ১৬ দল অংশগ্রহণ করবে।

আরওপড়ুন …দেওয়ানগঞ্জে লাশ উদ্ধার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!