1. salmankoeas@gmail.com : admin :
ভুয়া আইডির অবসান: “রেহানা আক্তার রেহানা” নামে ফেসবুক ব্যবহারকারী গ্রেপ্তার, প্রকৃত নাম সাইফুল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

ভুয়া আইডির অবসান: “রেহানা আক্তার রেহানা” নামে ফেসবুক ব্যবহারকারী গ্রেপ্তার, প্রকৃত নাম সাইফুল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৬৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে “রেহানা আক্তার রেহানা” নামে দীর্ঘদিন ধরে পরিচালিত একটি ভুয়া ফেসবুক আইডির আড়ালে থাকা সাইফুল (সাং: কমলানগর, ২নং চৌমুহনী ইউনিয়ন, মাধবপুর, হবিগঞ্জ) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। প্রযুক্তির সহায়তায় চালানো এক অভিযানে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, ফেসবুকে নারী পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে ওই যুবক নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য, গুজব ও মানহানিকর পোস্ট ছড়িয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময় রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত চরিত্র হননের উদ্দেশ্যে পোস্ট করে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতেন।

মাধবপুর থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “আসামিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে আরও কয়েকটি ভুয়া আইডির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ইনশাআল্লাহ, খুব দ্রুতই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ আরও জানায়, এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ভুয়া আইডির মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইনে সন্ত্রাস ছড়ানো এই যুবকের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারকারীদের বিরুদ্ধে এই ধরপাকড় একটি বড় ধরনের বার্তা দেবে।

সতর্কবার্তা:
সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন পরিচয়ে সাইবার অপরাধ করে কেউই নিরাপদ নয়। যেসব ব্যক্তি এখনো ভুয়া আইডির আড়ালে অপরাধ করে চলেছেন, সময় থাকতে সতর্ক হোন—আইনের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!