1. salmankoeas@gmail.com : admin :
ভ্রমণপ্রেমীদের উপচে পড়া ভীড় নতুন ‘জাফলং শেরপুরে জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদী - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

ভ্রমণপ্রেমীদের উপচে পড়া ভীড় নতুন ‘জাফলং শেরপুরে জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৪৩০ Time View

মাহমুদুল হাসান শুভ বগুড়া শেরপুর প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর একাংশ এখন ভ্রমণপ্রেমীদের নতুন আকর্ষণে পরিণত হয়েছে। স্থানীয়রা একে ‘নতুন জাফলং’ বলছেন, কারণ নদীর স্বচ্ছ জল, বালুময় তীর আর যেন সিলেটের বিখ্যাত জাফলংয়েরই এক প্রতিচ্ছবি তৈরি করেছে। প্রাকৃতিক রূপে মুগ্ধ স্থানীয়রা।
সরে জমিনে গিয়ে দেখা যায়, সাম্প্রতিক সময়ে বাঙালি নদীর সংস্কার করা হচ্ছে এবং কিছু অংশে পলি জমে যাওয়ার ফলে স্বচ্ছ পানির প্রবাহ সৃষ্টি হয়েছে। নদীর তলদেশে বালুর স্তর ও ছোট ছোট কুচি পাথরের তৈরি হয়েছে, যা দেখতে অনেকটা জাফলংয়ের পানির শ্রেতের মতো। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভ্রমণপ্রেমী মানুষ এখানে আসতে শুরু করেছেন। ভ্রমণপিপাসুদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ ইসলাম বলেন, “আমরা ছোটবেলা থেকে এই নদী দেখে আসছি, দীর্ঘ প্রায় ২০ বছরে এমন রূপ আগে কখনো দেখিনি। নদীর পানি এখন খুবই স্বচ্ছ, আর জায়গাটি পিকনিকের জন্য দারুণ হয়ে উঠেছে।”
শুধু স্থানীয়রাই নন, আশপাশের উপজেলা থেকেও দর্শনার্থীরা এখানে আসছেন। কেউ নৌকা ভ্রমণ করছেন, কেউবা নদীর পাড়ে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। সংরক্ষণ ও পর্যটন সম্ভাবনা
স্থানীয় ১নং প্যানেল চেয়ারম্যান হিটলার বলছেন, জায়গাটি যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়, তাহলে এটি অস্থায়ী পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। এখানে পর্যটন সুবিধা বাড়ানো গেলে এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে।”
স্থানীয় সাংবাদিক আব্দুল ওয়াদুদ বলেন, বগুড়ার শেরপুরের বুকে ‘নতুন জাফলং’ হিসেবে পরিচিতি পাওয়া এই জায়গাটি কি সত্যিই অসাধারণ। যারা প্রকৃতির অপার সৌন্দর্য ভালোবাসেন, তাদের জন্য জোড়গাছা ব্রিজের নিচে বাঙালি নদীর এই অংশ হতে পারে দারুণ একটি গন্তব্য। তবে প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখতে পরিচ্ছন্নতা রক্ষার দায়িত্বও নিতে হবে সকলের। যদি অসচেতন পর্যটকরা প্লাস্টিক বর্জ্য ফেলে বা অনিয়ন্ত্রিত বালু উত্তোলন শুরু হয়, তাহলে এই সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। তাই পরিবেশ রক্ষার দিকেও নজর দিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
স্থানীয়রা জানান, বিনোদন নিতে এসে যদি কেউ হয়রানির স্বীকার না হয় সেদিকে প্রসাশনের দৃষ্টি দিতে হবে। এবং সবাইকে সতর্ক থাকতে হবে নদীর পানিতে পড়ে যেন কোন দুর্ঘটনা না ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!