1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ শিক্ষা কার্যক্রমে প্রযুক্তির ছোঁয়া - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

মাধবপুরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ শিক্ষা কার্যক্রমে প্রযুক্তির ছোঁয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৫৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :

২৮ মে: কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমকে আরও আনন্দদায়ক ও সহজ করার লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার ‘প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4)’-এর আওতায় শাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রযুক্তি সামগ্রী বিতরণ করা হয়।

PEDP-4 প্রকল্পের অধীনে মাধবপুর উপজেলার মোট ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং ১০৯টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর সরবরাহ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষায় আগ্রহী হবে এবং পাঠ গ্রহণে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি বলেন, “প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশুদের পাঠগ্রহণ আরও সহজ ও কার্যকর হবে। এ উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও সরকারের এই যুগোপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!