1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ, শিক্ষার পরিবেশে নতুন মাত্রা - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন। জমি, বিরোধ ও অপেক্ষা: আশ্রব আলীর জীবনে ৫০ বছরের অমীমাংসিত অধ্যায় নিজের মাথায় গু`লি চালিয়ে পুলিশ সদস্যের আ`ত্মহ`ত্যা লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহাব উদ্দিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার।

Join 4 other subscribers

মাধবপুরে মাধ্যমিক বিদ্যালয়ে বেঞ্চ সরবরাহ, শিক্ষার পরিবেশে নতুন মাত্রা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩৩৫ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় মাধবপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বসার বেঞ্চ সরবরাহ করা হয়েছে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে বসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় এবং মাধবপুর উপজেলা পরিষদের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

প্রকল্পের আওতায় মোট ১৯ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ২২৫ জোড়া বেঞ্চ সরবরাহ করা হবে, যা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বস্তিকর ও কার্যকর পাঠদান পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা খাতের উন্নয়নে এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও জোরদার করা হবে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করে পাঠদানে মনোযোগ বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।

স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ উদ্যোগকে ঘিরে দেখা দিয়েছে স্বস্তি ও সন্তোষ। তারা আশা প্রকাশ করেন, শিক্ষা সহায়ক এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  বলেন,
“শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করতেই এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বেঞ্চ সরবরাহের মাধ্যমে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বসার সংকট অনেকটা দূর হবে। আমরা চাই, উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা ও উপযুক্ত পরিবেশ বজায় থাকুক। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading