1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাধবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ Time View

ক্রাইমসিন সংবাদ :

হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসা ও চোরাকারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন (৩৫) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি।

জিডি সূত্রে জানা যায়, দক্ষিণ ধর্মঘর এলাকার নাসির আহমেদ খোকন (৩৮) তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে সাংবাদিক জাকির হোসেনকে হুমকি দেন। গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে লেখালেখি বন্ধ করতে বলেন এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া একই দিন রাতে আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি কয়েকজন সহযোগীকে নিয়ে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে গালিগালাজ করেন এবং খুন-জখমের হুমকি দেন বলেও জিডিতে উল্লেখ করা হয়।

সাংবাদিক জাকির হোসেন জানান, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশের কারণে তিনি দীর্ঘদিন ধরে চাপ ও হুমকির মুখে রয়েছেন। সর্বশেষ এই ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে নাসির আহমেদ খোকন বলেন, “এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর মোর্শেদ খান বলেন, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!