1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে ৪ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আ/ট/ক - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মৌলভীবাজারে ৪ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আ/ট/ক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৫৮ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি

মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ দুজনকে আ/ট/ক করেছে ফাঁড়ি পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টায় শেরপুর বাজার এলাকা থেকে পুলিশ তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়-গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস সঙ্গীয় পুলিশের একটি দল নিয়ে বাজার এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজারস্থ পিউরিয়া ফুড প্রোডাক্টস লিমিটেড নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে পুলিশ অবস্থান করলে তাৎক্ষণিক ঐ ব্যবসা প্রতিষ্ঠানের সামন থেকে ২ জন ব্যক্তি তারাহুরো করে স্থান ত্যাগের চেষ্টা করে। এতে পুলিশ ঐ দুজনকে সন্দেহজনক মনে করে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন-নেত্রকোনা জেলার সদর থানাধীন বালুয়াকান্দা এলাকার ফজলু মিয়ার স্ত্রী অনন্যা আক্তার (৩০) ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপির হাফতেরা এলাকার আব্দুল মোতালিবের ছেলে আক্তার মিয়া (২৮)।

মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শিপু কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান-আটকদের বিরুদ্ধে বর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!