1. salmankoeas@gmail.com : admin :
শিক্ষার আলো ছড়ানো সেই ছনের ঘর, আজকের মাদরাসায় সংবর্ধিত সৈয়দ মো. ফয়সল - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

শিক্ষার আলো ছড়ানো সেই ছনের ঘর, আজকের মাদরাসায় সংবর্ধিত সৈয়দ মো. ফয়সল

নিজস্ব প্রতিবেদক, মাধবপুর ::
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩৪৩ Time View
শিক্ষার আলো ছড়ানো সেই ছনের ঘর, আজকের মাদরাসায় সংবর্ধিত সৈয়দ মো. ফয়সল

নিজস্ব প্রতিবেদক, মাধবপুর ::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী ইটাখোলা ফাজিল মাদরাসার গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সংবর্ধিত সভাপতি সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, “এই মাদরাসায় আজ এলাকার ছেলে-মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। এটি প্রথমে আমাদের বসতবাড়ির একটি ছনের ঘরে শুরু হয়েছিল। পরবর্তীতে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে থাকলে বর্তমান জায়গায় মাদরাসার স্থায়ী অবস্থান হয়। একাডেমিক ভবন ও বিভিন্ন সুযোগ-সুবিধা উন্নয়নে আমাদের পরিবার ও এলাকাবাসী নিরলসভাবে সহযোগিতা করেছেন।”

তিনি আরও বলেন, “আমি জীবনের বাকি সময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমরা এমন একটি সমাজ চাই যেখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি থাকবে না। সমাজে কেউ কারও প্রতি জুলুম করলে সেই জুলুমবাজদের প্রতিহত করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এফ এ এম শাহজাহান এবং ইউপি চেয়ারম্যান আতাউল মোস্তাফা সোহেল।

সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ আমির হোসেন জাকারিয়া।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয় সংবর্ধনা সভা।

আরওপড়ুন …মাদ্রাসার ৪ একর জায়গা অবৈধ্য দখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!