1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সচেতনতামূলক দিকনির্দেশনা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট

হবিগঞ্জে পুলিশ সুপারের ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সচেতনতামূলক দিকনির্দেশনা

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৮৭ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :
পুলিশ নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করতে হবিগঞ্জে এক ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন জেলা পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান। শনিবার (৩১ আগস্ট) দুপুরে শহরের জে.কে. এন্ড এইচ.কে. হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

সভায় তিনি নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, স্কুল ফাঁকি, সামাজিক অপরাধসহ বিভিন্ন প্রসঙ্গে শিক্ষার্থীদের সচেতন করেন এবং তাদের প্রশ্নের জবাব দেন। পাশাপাশি পড়াশোনার মানোন্নয়ন, জীবনের লক্ষ্য নির্ধারণ ও সফলতা অর্জনে অনুপ্রেরণামূলক নানা দিকনির্দেশনা তুলে ধরেন।

এসময় পুলিশ সুপার বলেন, “জীবনে বড় হতে হলে সবার আগে নিজের লক্ষ্যের ওপর গুরুত্ব দিতে হবে। কঠোর পরিশ্রম, সততা ও সঠিক পরিকল্পনাই একজনকে সফলতার শিখরে পৌঁছে দেয়।” তিনি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগান।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রশাসন পুলিশ সুপারের এ আয়োজনকে অভিনব ও সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন। শিক্ষার্থীদের অভিভাবকেরাও জানান, নিয়মিত এ ধরনের কর্মসূচি চালু থাকলে সমাজে অপরাধ প্রবণতা অনেকটাই হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা সঠিক পথে এগিয়ে যাবে।

আরওপড়ুন…ডিমলায় পোনা মাছ অবমুক্তকরণ উদ্বোধন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!