1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে পারফর্মেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার্থীদের আকর্ষণীয় ক্লাসের মাধ্যমে আগ্রহী করতে শিক্ষকদের প্রতি জেলা শিক্ষা কর্মকর্তার আহ্বান - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

মাধবপুরে পারফর্মেন্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত শিক্ষার্থীদের আকর্ষণীয় ক্লাসের মাধ্যমে আগ্রহী করতে শিক্ষকদের প্রতি জেলা শিক্ষা কর্মকর্তার আহ্বান

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৬৭ Time View

নিজেস্ব প্রতিবেদক :
শিক্ষার্থীদের শিক্ষায় আগ্রহী করে তুলতে শিক্ষকদের আরও প্রস্তুত হয়ে, আকর্ষণীয়ভাবে ক্লাস নেওয়ার আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন।

তিনি বলেন, “শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসে যেতে হবে। ক্লাসে এমনভাবে পাঠ উপস্থাপন করতে হবে যাতে শিক্ষার্থীরা আগ্রহী হয়। পাশাপাশি অভিভাবকদের সাথেও নিয়মিত মিটিং করতে হবে। তবেই ভালো ফলাফল আশা করা সম্ভব।”

সোমবার (২১ জুলাই) বেলা ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত “পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম” পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। এ ছাড়া বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, অধ্যক্ষ মো. জাহির উদ্দিন, শিক্ষক মো. আমীর হোসেন, মো. মিজানুর রহমান এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী আকলিমা আক্তার ও জাহিদুল ইসলাম।

অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত ২৬ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবকদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের অভিভাবকদের অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

এই আয়োজন শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন আয়োজকেরা।

আরওপড়ুন ….ভুয়া আইডির অবসান: “রেহানা আক্তার রেহানা” নামে ফেসবুক ব্যবহারকারী গ্রেপ্তার, প্রকৃত নাম সাইফুল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!