1. salmankoeas@gmail.com : admin :
অবকাঠামো সংকটে হাবুডুবু শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়: শিক্ষার্থীদের প্রাণের দাবি, “একটি ভবন চাই” - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

অবকাঠামো সংকটে হাবুডুবু শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়: শিক্ষার্থীদের প্রাণের দাবি, “একটি ভবন চাই”

আজিজুর রহমান আজিজ :
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৯৮৭ Time View

আজিজুর রহমান আজিজ :
“শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেড়িয়ে যাও”—এই মূলমন্ত্রে শিক্ষার আলো ছড়াতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পশ্চিম প্রান্তে, শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণে শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজারে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয় শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। শিক্ষার ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠান আজ চরম অবকাঠামোগত সংকটে ধুঁকছে।

প্রতিষ্ঠানে বর্তমানে ১৭ জন শিক্ষক ও ১ জন কর্মচারী দায়িত্ব পালন করছেন। আরও ৩ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭৭৬ জন। কিন্তু এই বিপুল শিক্ষার্থীকে পাঠদান করতে হচ্ছে ভাঙাচোরা টিনশেড ঘরে, যেখানে নেই উপযুক্ত ক্লাসরুম, নেই ওয়াশরুম, নেই কমনরুম বা লাইব্রেরি। মেঘলা আকাশ দেখলে শিক্ষার্থীদের মনে আতঙ্ক সৃষ্টি হয়—হঠাৎ ভেঙে না পড়ে ঘর?

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক স্যার বলেন, “উপজেলা থেকে শুরু করে জেলা ও কেন্দ্রীয় শিক্ষা প্রকৌশল দপ্তরে বহুবার গিয়েছি। কিন্তু এখনও কাঙ্ক্ষিত ভবন বাস্তবায়ন হয়নি। সরকারের সুদৃষ্টি ও পৃষ্ঠপোষকতা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।”

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশায় সুনামের সাথে কাজ করছেন। এ বিদ্যালয়ের সাফল্যে উজ্জ্বল অতীত থাকলেও বর্তমান চিত্র বেদনাদায়ক। একসময় বরাদ্দপ্রাপ্ত একটি বহুতল ভবনের কাজ পাইলিং পর্যন্ত গিয়েও থেমে যায়। শিক্ষার্থীরা বলছেন, “ভবন না থাকায় পাঠদান ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। নতুন ভবন ছাড়া উন্নত শিক্ষা অসম্ভব।”

বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বর্তমান অ্যাডহক কমিটির সদস্য ইকবাল মেম্বার বলেন, “২০২৪ সালের শুরুতে আসবাবপত্র কেনা এবং টিনশেড ঘর নির্মাণে কিছু অগ্রগতি হলেও বিল্ডিং সংকট আরও প্রকট হয়েছে, কারণ আগের তিনটি ভবন ভেঙে ফেলা হয়েছিল নতুন ভবনের আশায়।”

মাধ্যমিক শিক্ষা অফিসার আশ্বস্ত করে বলেন, “বিদ্যালয়ের সুনাম ও ফলাফল ভালো, শিক্ষকরা দক্ষ। শিক্ষার্থীদের নিরাপদ ও উপযুক্ত পরিবেশে পাঠদান নিশ্চিত করতে নতুন ভবন নির্মাণে আমার নজর আছে, ইনশাআল্লাহ দ্রুতই কাজ শুরু হবে।”

এলাকাবাসী, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সকলের একটাই দাবি—শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে জরুরি ভিত্তিতে নতুন একটি বহুতল ভবন নির্মাণ হোক। এতে শিক্ষার আলো আরও বিস্তৃত হবে এবং পিছিয়ে পড়া দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শিক্ষার্থীরা পাবে একটি নিরাপদ ও উন্নত পাঠদান পরিবেশ।

আরওপড়ুন…নাশকতার আশঙ্কায় রাজধানীতে চিরুনি অভিযান : পুরো আগস্টজুড়েই ডিএমপির তৎপরতা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!