1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মাধবপুরে জেলা পুলিশের সম্মাননায় প্রথম স্থান অর্জন করল বণিক বাড়ি শারদীয় দুর্গোৎসব শিমুলঘরের তিন পূজামণ্ডপে সাংবাদিক এম এ কাদেরের অনুদান নীলফামারী জেলায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব সোনামুখী বাজারে পুলিশের অভিযান, উদ্ধার ৫ গ্রাম হেরোইন ও ৭৩ পিস ইয়াবা মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ।

কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৫৪ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মাদকসেবীকে চারমাসের বিনাশ্রম কারাদন্ড ও একইসাথে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন উপজেলার বেরিপোটল চরপাড়া গ্রামের মৃত জালাল শেখ এর পুত্র হবিবর রহমান(৫৪) এবং আব্দুল মন্ডলের পুত্র তুতা মিয়া(৫৫)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার(২৯ এপ্রিল) সন্ধ্যায় কাজিপুর পৌরসভার বেরিপোটল চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।এসময় নিজবাড়িতে বসে গাঁজা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করেন অভিযানে অংশে নেয়া ডিএনসি টিমের সদস্যগণ।এসময় ওই দুইজনের নিকট থেকে যথাক্রমে ৫০ গ্রাম ও ৪৫ গ্রাম মোট ৯৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)গ ধারায় সাজা প্রদান করে আদালত।

এদিকে মাদক সেবনের দায়ে উভয়কেই কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আসামী হবিবরের প্রতিবেশীরা জানান, মাদকসেবন ও বিক্রির কারণে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরাও বিপদগ্রস্ত হচ্ছে। তারা আরও জানান , এর আগেও মাদক বিক্রির কারণে হবিবর জেলে গিয়েছেন এবং জেল থেকে এসে আবারও মাদক সেবন ও বিক্রির কাজে জড়িয়ে পড়েন।

আরওপড়ুন……. ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত আকাশ গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!