1. salmankoeas@gmail.com : admin :
ডিমলার চাপানী ইউনিয়নের বিন্নাকুরি এলাকায় ভাঙা রাস্তার চরম দুর্ভোগ: মানবতার টানে এগিয়ে এলেন সহৃদয়বান আব্দুল বারেক - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন উপজেলা এনজিও বিষয়ক সমন্বয় মাসিক সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত অসচ্ছল পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা প্রদান ডিমলার চাপানী ইউনিয়নের বিন্নাকুরি এলাকায় ভাঙা রাস্তার চরম দুর্ভোগ: মানবতার টানে এগিয়ে এলেন সহৃদয়বান আব্দুল বারেক মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে

ডিমলার চাপানী ইউনিয়নের বিন্নাকুরি এলাকায় ভাঙা রাস্তার চরম দুর্ভোগ: মানবতার টানে এগিয়ে এলেন সহৃদয়বান আব্দুল বারেক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪০ Time View
ডিমলার চাপানী ইউনিয়নের বিন্নাকুরি এলাকায় ভাঙা রাস্তার চরম দুর্ভোগ: মানবতার টানে এগিয়ে এলেন সহৃদয়বান আব্দুল বারেক

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
উন্নয়নের ছোঁয়া সব জায়গায় সমানভাবে না পৌঁছালেও দুঃখ-দুর্দশা যেন গ্রামীণ জনপদের নিত্যসঙ্গী। তেমনি এক চরম দুর্ভোগের শিকার ডিমলা উপজেলার ঝিনাগাছ চাপানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিন্নাকুরি এলাকার শত শত পরিবার। দীর্ঘদিন ধরে চলাচলের একমাত্র রাস্তাটি বেহাল ও ভাঙা থাকায় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুলপড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরাও মানবেতর জীবনযাপন করছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা ও গভীর খাদের। ফলে এই পথ দিয়ে প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতকারী ছাত্র-ছাত্রী, বয়োবৃদ্ধ ও সাধারণ মানুষের দুর্ভোগের সীমা থাকে না। এলাকায় বহু প্রভাবশালী ও বিত্তশালী ব্যক্তি বসবাস করলেও ভাঙা এই রাস্তা সংস্কার বা জনগণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসার মতো যেন কেউ ছিল না। এলাকার এমন দুঃখজনক পরিস্থিতিতে অবশেষে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় এক সহৃদয়বান ব্যক্তি—আব্দুল বারেক।

​বড় কোনো বিত্তবান বা সরকারি অনুদান ছাড়াই, নিজের সীমিত সামর্থ্য ও সামান্য সম্পদটুকু নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এই মহৎ উদ্যোগ নেন তিনি। নিজের পকেটের অর্থ ও ব্যক্তিগত প্রচেষ্টায় তিনি ভাঙা রাস্তাটি চলাচলের উপযোগী করার কাজ শুরু করেছেন।

​এলাকাবাসীর মতে, যেখানে সমাজের বিত্তবানরা অনেক সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেন, সেখানে আব্দুল বারেক সাহেবের এই উদ্যোগ সত্যিকারের মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই মানবিক পদক্ষেপে বিন্নাকুরি এলাকার সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন।

​স্থানীয়দের দাবি, সাময়িকভাবে আব্দুল বারেক সাহেবের এই প্রচেষ্টা প্রশংসনীয় হলেও, এলাকার স্থায়ী দুর্ভোগ চিরতরে দূর করতে সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত নজর দেওয়া উচিত এবং পাকা রাস্তা নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আরওপড়ুন….. মৌলভীবাজারে ব্যাংকে ৫০ হাজার টাকা চুরির চেষ্টাকালে দুই পেশাদার পকেটমার আটক, পরে পুলিশের হাতে সোপর্দ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!