1. salmankoeas@gmail.com : admin :
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ Time View
নীলফামারী থানা ছবি সংগৃহীত

মোঃ বাদশা প্রমানিক ​নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলায় টয়লেটের ঢাকনা খোলা রাখাকে কেন্দ্র করে সৃষ্ট বাকবিতণ্ডার জেরে মমিনুর রহমান (৬০) নামের এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। হামলার শিকার ওই বৃদ্ধ গত ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করছেন।

​এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে নীলফামারী সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান। ভুক্তভোগী মমিনুর রহমান সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের জামতলা এলাকার বাসিন্দা।

​অভিযোগে অভিযুক্তরা হলেন—একই এলাকার সুমন রানা (৩১), তার স্ত্রী মনুফা বেগম (২৮), মো. জাহিদুল হক (৫৫) এবং তার ছেলে নিপ্পন হক (২৬)। এদের মধ্যে সুমন রানা পঞ্চপুকুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

​থানার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুরে অভিযুক্তরা তাদের বাড়ির টয়লেটের ঢাকনা খুলে রাখেন। এতে মমিনুর রহমানের বসতবাড়িতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। মমিনুর রহমান সুমন রানাকে ঢাকনাটি বন্ধ করার অনুরোধ করলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন রানাসহ অন্য অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মমিনুর রহমানের ওপর হামলা চালায় এবং কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

​ভুক্তভোগীর ছেলে মিলন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার বাবা একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তারা টয়লেটের ঢাকনা খুলে রাখায় গন্ধে ঘরে থাকা যাচ্ছিল না। বাবা শুধু দুর্গন্ধ বন্ধ করতে বলেছিলেন, আর তাতেই তারা বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করল। আমরা এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

​ঘটনার সত্যতা স্বীকার করে নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরওপড়ুন…… শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!