1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাইবান্ধায় আওয়ামীলীগ কর্মীকে সার ও কীটনাশক ডিলার নিয়োগে চুড়ান্ত তালিকায় রাখার প্রতিপাদে সংবাদ সম্মেলন মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান মাধবপুরে মাহবুব পাঠাগারের দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ বরাদ্দের টাকা কোথায়—তদন্তের দাবি ডোমারের মিরজাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ বগুড়ায় ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা’—নীলফামারীতে ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তনের তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব: বিমানবন্দর কর্তৃপক্ষ সীমান্ত পেরিয়ে নিউইয়র্কে, জাতিসংঘ সদর দপ্তরের সামনে সৈয়দ মো. শাহজাহান মাদকবিরোধী স্লোগানে প্রকম্পিত কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ভয়হীন আনন্দময় শিক্ষায় আলোকিত হতে চায় রেবেকা হাবিবের শিক্ষার্থীরা

মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View
মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধবপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রশাসন, মাধবপুর পৌরসভা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, সামাজিক সংগঠন, বাংলাদেশ স্কাউটস ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।

অভিযানে প্রায় ১২০ জন অংশ নেন। অভিযানের সময় মাধবপুর মধ্যবাজার পুকুর (পার্ক) ও ওয়াকওয়ের চারপাশ পরিষ্কার করা হয়। পাশাপাশি পুকুরসংলগ্ন ড্রেন ও নালা পরিষ্কার, রাস্তার পাশে গর্তে জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ একটি হটস্পট নিরসন করা হয়। এ সময় মাধবপুর মধ্যবাজার পুকুরের চারপাশের ৫০টি গৃহস্থালি, ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ ছাড়া স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরওপড়ুন…….. ডোমারের মিরজাগঞ্জ স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!