1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সৎ মায়ের কাছে শিশুর রহস্যজনক মৃত্যু মায়ের পরিবারের হত্যা দাবি। - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে’ মাধবপুরে সৎ মায়ের কাছে শিশুর রহস্যজনক মৃত্যু মায়ের পরিবারের হত্যা দাবি। ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে মাধবপুরে বাংলা কিউ আর বাস্তবায়নে মতবিনিময় সভা মঙ্গলবার। বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা শ্রেণিকক্ষের সংকটসহ নানা সমস্যায় কামারজানী বনিক ফাজিল মাদ্রাসা লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পর্ষদ এর বৃক্ষরোপণ কর্মসূচি। রঘুনন্দন রেঞ্জের বন রক্ষায় সীমানা প্রাচীরের পরামর্শবন সংরক্ষকের স্থানীয় নির্বাচনে অনিয়মের সুযোগ না দেওয়ার ঘোষণা, বাস্তবায়ন নিয়ে থাকছে প্রশ্ন এজমালি পুকুর গভীর করে বালু উত্তোলনের অভিযোগ, বন্ধে ইউএনওর কাছে আবেদন

মাধবপুরে সৎ মায়ের কাছে শিশুর রহস্যজনক মৃত্যু মায়ের পরিবারের হত্যা দাবি।

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪১ Time View
মাধবপুর থানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে সৎ মায়ের কাছে সাহানা (৫) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার উত্তর বরগ গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মায়ের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

সাহানা উত্তর বরগ গ্রামের জলিল মিয়ার মেয়ে। তার মায়ের নাম তানজিলা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে সাহানার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়। এরপর মা আলাদা হয়ে গেলে সাহানা বাবার সৎমায়ের বাড়িতে থাকত।

সোমবার সকালে শিশুটির মৃত্যুর খবর পেয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মফিউর রহমান সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা জানান, শিশুটির মৃত্যুকে ঘিরে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
আরওপড়ুন….. মাধবপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!