1. salmankoeas@gmail.com : admin :
ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে’ মাধবপুরে সৎ মায়ের কাছে শিশুর রহস্যজনক মৃত্যু মায়ের পরিবারের হত্যা দাবি। ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে মাধবপুরে বাংলা কিউ আর বাস্তবায়নে মতবিনিময় সভা মঙ্গলবার। বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে অবসরপ্রাপ্ত শিক্ষককে হুমকি-ভাঙচুরের অভিযোগ

ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৭ Time View
ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ঢাকায় নিজ কক্ষে ১৭ বছর বয়সী এক কিশোরকে হত্যার পর মরদেহ কার্টনে ভরে গ্রামের বাড়িতে এনে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিহত কিশোরকে জীবিত দেখিয়ে ভিডিও তৈরি ও ৪ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উদয়পুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে। অভিযুক্ত আব্দুল্লাহ মামুনের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলার ছাতনাই বালাপাড়া এলাকায়। ধানমন্ডির শুক্রাবাদে পরিচয়ের সূত্রে রাকিব ও মামুনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
​নিহতের পরিবার জানায়, গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার একটি কক্ষে বিরোধের জেরে রাকিবকে হত্যা করা হয়। এরপর মরদেহ কার্টনে ভরে কৌশলে রংপুরের বাসে তুলে নীলফামারীর ডিমলায় নিজ বাড়ির দক্ষিণ পাশে মাটিচাপা দেন মামুন। হত্যার পর রাকিবকে জীবিত দেখিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে একটি ভুয়া ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

​পরিবারের জিডির ভিত্তিতে গত ৩ অক্টোবর ঢাকায় অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ অক্টোবর দুপুরে ডিমলার ছাতনাই বালাপাড়া এলাকা থেকে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

​এদিকে অভিযুক্ত মামুনের রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য সঠিক নয় বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সন্দেহভাজনদের ভূমিকা ও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

আরওপড়ুন….. ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!