1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি মাধবপুরে ডাকাতি মামলার ৩ আসামি গ্রেফতার সোনামুখী ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোনেক্কা হোসেনের নাম ঘোষণা কাজিপুরে ১১ মাস ধরে নিখোঁজ বৃদ্ধ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী গ্রেপ্তার ফুলবাড়ীর খয়েরবাড়ী সরকারপাড়া ও অম্রবাড়ী গ্রামে শিশু শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করে প্রশংসায় ভাসছেন মানুষের ভালোবাসা ও সেবাই আমার রাজনীতির শক্তি: এমপি সৈয়দ মো.ফয়সল লাখাইয়ে ধরার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রমের শুরু। লঘুচাপ আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ডিমলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৮৫ Time View

ডিমলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধ
‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যে নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্দ্যেেগে জাতীয় সমাজসেবা দিবস পালিত।

আজ (২-জানুয়ারী) বৃহস্পতিবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে ডিমলা উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে বেলুন উড়ানোর মধ্যে দিয়ে শুভসূচনা করে। একটি র‍্যালী বেড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে দ্রুত হাঁটা প্রতিযোগিতার আয়োজন করা হয়।পরে উপজেলা পরিষদ হলরুমে মুক্ত আলোচনায় মিলিত হয়।

ডিমলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আলী বান্না, আইসিটি কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আলহাজ্ব আবুল কাশেম, ডেপুটি কমান্ডার ফখরুজ্জামান, জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ববৃন্দসহ সাধারণ মানুষ। বক্তাগণ বিগত দিনের সমাজ সেবার কার্যক্রম পর্যালোচনা করে, ২৪ এর স্পিডকে ধারণ করে মাঠ পর্যায়ে কিভাবে যখন সমাজসেবার সেবা সমূহ কে ব্যাপকভাবে বিস্তার লাভ করানো যায় সে বিষয়ে আলোকপাত করেন। আলোচনা শেষে দ্রুত হাটা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসময় সমাজসেবা কর্তৃক উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বাসিন্দা ভিক্ষুক পুনর্বাসন সুবিধাভোগী মোছাঃ নাসিমা বেগমকে তার ক্ষুদ্র ব্যবসার মূলধন হিসেবে দশ হাজার (১০০০০) টাকা ক্ষুদ্রঋণ প্রদান করেন।
উল্লেখ্য যে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুবিধাভোগী, সুবিধা প্রত্যাশী ও ভাতাপ্রাপ্ত নারী,-পুরুষ উপস্থিত ছিলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!