1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে নারীর অবৈতনিক কাজের স্বীকৃতির দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দেওয়ানগঞ্জে নারীর অবৈতনিক কাজের স্বীকৃতির দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৭৩ Time View

মো.সাগর আলী দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাতে নারীর অবৈতনিক গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতির দাবিতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে ইকো -সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ই এস ডিও) প্রকল্পের আয়োজনে এবং কারিগরি ,সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশনের এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গৃহস্থালি ও সেবামূলক খাতে নারীদের অবৈতনিক শ্রমের আর্থিক মূল্যমান তাদের বৈতনিক কাজের তুলনায় প্রায় তিনগুণ বেশি ।নারীদের গৃহস্থালি ও সেবামূলক কাজের স্বীকৃতি দিতে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়—সব পর্যায়ে নীতিনির্ধারকদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধ ও নারী-পুরুষের সমতার বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।নারীদের দৈনন্দিন ১৪ থেকে ১৬ ঘণ্টার পরিশ্রম কোনো অর্থনৈতিক বা সামাজিক স্বীকৃতি পায় না।পরবর্তী বাজেটে এই অবৈতনিক কাজের মূল্যায়ন অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।সমাবেশে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার , দেওয়ানগঞ্জ মডেল থানার উপ কর্মকর্তা, সাংবাদিক সহ অনেকেই।

গণসমাবেশ থেকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানানো হয় এবং এ বিষয়ে নীতিনির্ধারকদের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!