1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে অবৈধ দখলদারদের কবল থেকে খাস জমি উদ্ধার করল প্রশাসন - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

মৌলভীবাজারে অবৈধ দখলদারদের কবল থেকে খাস জমি উদ্ধার করল প্রশাসন

মৌলভীবাজার প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৬৭ Time View

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের আটগাঁও মৌজায় সরকারী খাস (ডিসি) জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন। ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ওই মৌজার ১ নম্বর খতিয়ানের এসএ ৯৩১ এবং আরএস ১১০০ নম্বর দাগভুক্ত বাজার শ্রেণির ০.০০৩৫ একর জমি সরকার পুনরায় নিজের নিয়ন্ত্রণে এনেছে।

২৬ মে (সোমবার) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ইসরাইল হোসেনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মো. সোহাগ মিলু। উদ্ধারকৃত জমিতে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে সাইনবোর্ড স্থাপন করা হয়।

এর আগের দিন, ২৫ মে, রাজনগর উপজেলার বড়গাঁও মৌজার ৪৬ নম্বর দাগে গোপাট শ্রেণির ১.০৬ একর, মিঠুপুর লামা মৌজার ৫৩৫ নম্বর দাগে বিল শ্রেণির ৪.৩৩ একর এবং ৫১৮ নম্বর দাগে পতিত শ্রেণির ১৪.৪১ একরসহ মোট ১৯.৮ একর সরকারি খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়।

আরওপড়ুন ….মৌলভীবাজারে পুলিশের অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার পীর আজাদের বাড়িতে অভিযান, মা ও বোন আটক

জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, “জনস্বার্থে জেলাব্যাপী অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাস জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকল অবৈধভাবে দখল করা সরকারি জমি পুনরুদ্ধার করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!