1. salmankoeas@gmail.com : admin :
আজ ফুলবাড়ী ট্রাজেডি’র ১৯ বছর - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ডোমারে প্রাইভেট পড়ে ফেরার পথে অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্র নিহত ​ ভুয়া পদবি ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের অভিযোগে কথিত ক্যানসার গবেষককে ৫০ হাজার টাকা জরিমানা অলি উল্লাহর মৃত্যুতে এমপি এস.এম. ফয়সলের শোক দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক

আজ ফুলবাড়ী ট্রাজেডি’র ১৯ বছর

দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৬০ Time View

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী কয়লা খনি বিরোধী আন্দোলনের ইতিহাসের ভয়াল সেই দিন আজ। ২০০৬ সালের ২৬ আগস্ট এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহার ও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে আন্দোলনে নামে সাধারণ মানুষ। সেদিন আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রাণ হারান তিন জন—আমিন, সালেকিন ও তারিকুল। আহত হন আড়াই শতাধিক আন্দোলনকারী। অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন।

এই ঘটনার পর থেকে প্রতিবছর ২৬ আগস্ট দিনটি “ফুলবাড়ী ট্রাজেডি দিবস” হিসেবে পালিত হচ্ছে। এ বছরও দিবসটি পালনে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও ফুলবাড়ীবাসী ব্যাপক কর্মসূচি নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—গণজমায়েত, কালো ব্যাজ ধারণ, শোকর‌্যালি, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও প্রার্থনা।

১৯ বছর আগে আন্দোলনে আহত হয়ে চিরপঙ্গুত্ববরণ করা বাবুল রায়ের জীবন আজও মানবেতর। তিনি জানান, দেশের সম্পদ রক্ষায় পঙ্গুত্ববরণ করেও তার আফসোস নেই। তবে দুঃখ এই যে, ফুলবাড়ীবাসীর সঙ্গে করা ৬ দফা চুক্তি আজও বাস্তবায়ন হয়নি।

স্থানীয়রা মনে করেন, সেদিনের আন্দোলন ছিল শুধু ফুলবাড়ীর নয়, বরং পুরো বাংলাদেশের সম্পদ রক্ষার লড়াই। খনি হলে ধ্বংস হতো হাজারো পরিবারের কৃষিজমি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠান। উদ্বাস্তু হয়ে পড়তেন লাখো মানুষ। তাই এখনো ফুলবাড়ীবাসীর শ্লোগান একটাই—
“স্থায়ী সম্পদ ধ্বংস করে ফুলবাড়ীতে কয়লা খনি চাই না।”

ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মুরর্তুজা সরকার মানিক বলেন, “২০০৬ সালে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ফুলবাড়ীতে এসে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৬ দফা চুক্তি বাস্তবায়নের। কিন্তু দীর্ঘ ১৭ বছরেও তা বাস্তবায়ন হয়নি, বরং আমাদের নামে নতুন মামলা দেওয়া হয়েছে। আমরা চাই বর্তমান সরকার সেই চুক্তি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহার করুক।”

জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বলেন, “আবারো এশিয়া এনার্জির দালালরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই—৬ দফা চুক্তি বাস্তবায়ন ও দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

একই দাবির পক্ষে সুর মিলিয়েছেন জাতীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু।

১৯ বছর পেরিয়ে গেলেও ফুলবাড়ীর মানুষ আজও একই কণ্ঠে বলছে— দেশের সম্পদ রক্ষার এই আন্দোলন শেষ হয়নি।
আরওপড়ুন …..মাধবপুরে পৃথক দুই প্রস্তুতি সভায় জি.কে. গউছ: “আওয়ামী লীগ এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!