1. salmankoeas@gmail.com : admin :
একই প্রতিষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে নতুন করে ভর্তি ফি নেওয়া যাবে না : হাইকোর্টের নির্দেশ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

একই প্রতিষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে নতুন করে ভর্তি ফি নেওয়া যাবে না : হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯৪ Time View
একই প্রতিষ্ঠানে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে নতুন করে ভর্তি ফি নেওয়া যাবে না : হাইকোর্টের নির্দেশ

অনলাইন ডেস্ক:
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না—এ মর্মে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেওয়া রায়ে আদালত বলেন, একই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উন্নীত হলে তাদের নতুন করে ভর্তি দেখিয়ে পুনঃভর্তি ফি নেওয়া সম্পূর্ণ অবৈধ।

এর আগে গত ২৫ জানুয়ারি পুনঃভর্তি ফি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করে বেসরকারি সংস্থা বাংলাদেশ আইন ও অধিকার এইড। রিটে অভিযোগ করা হয়, বছরের পর বছর পুনঃভর্তি ফি আদায়ের মাধ্যমে শিক্ষার্থীদের ওপর নীরব ও ভয়াবহ আর্থিক শোষণ চালানো হচ্ছে।

রিটকারী সংস্থার নির্বাহী পরিচালক আলী আসগর ইমন সাংবাদিকদের বলেন, একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার সময় নতুন করে ভর্তি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম কার্যত একটি ‘পণ্যে’ পরিণত হয়েছে এবং অভিভাবকেরা হয়ে পড়েছেন ‘জিম্মি গ্রাহক’। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো সন্তানের শিক্ষাব্যয় মেটাতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়ছে, অনেক ক্ষেত্রে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

তিনি আরও জানান, সরকারিভাবেই এ ধরনের অনিয়ম নিষিদ্ধ করা হয়েছে। গত নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ভর্তি নীতিমালায় বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এক শ্রেণি থেকে অন্য শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কেবল সেশন চার্জ নেওয়া যাবে; পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। পুনঃভর্তির নামে আলাদা ফি আদায় সম্পূর্ণ অবৈধ—এ বিষয়টি সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায় থেকেও স্বীকৃত।

তবে ইমন অভিযোগ করেন, নির্দেশনা বাস্তবে কার্যকর হচ্ছে না। সারাদেশে বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রকাশ্যে প্রজ্ঞাপন লঙ্ঘন করছে। শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন কিংবা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে রিট করা হয়েছে।

এর মধ্যে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত ও জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ প্রকাশ করেছে। ওই নীতিমালাতেও ভর্তি থাকা শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে।

 

আরওপড়ুন ….নন্দীগ্রাম কাহালু ৩৯ বগুড়া ৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!