1. salmankoeas@gmail.com : admin :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
হবিগঞ্জের মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত র‍্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল হাসনাত, জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. নুসরাত জাহান, মেডিকেল অফিসার ডা. সাবরিনা সুলতানা মুস্তারিন, সহকারী সার্জন (ডেন্টাল) ডা. নিবেদিতা দেবসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আরওপড়ুন……. মাধবপুরে কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভাক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!