1. salmankoeas@gmail.com : admin :
তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, পঞ্চায়েত নির্বাচনসহ নানা দাবি - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি

তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, পঞ্চায়েত নির্বাচনসহ নানা দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২২৩ Time View
তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, পঞ্চায়েত নির্বাচনসহ নানা দাবি

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
পঞ্চায়েত কমিটির নির্বাচন এবং চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও শ্রমিক সমাবেশ করেছেন।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় তেলিয়াপাড়া চা বাগান এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাগানের বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তারা চা-শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে দ্রুত পঞ্চায়েত কমিটি গঠন এবং মজুরি বৃদ্ধির দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন পান তাঁতি, সাধারণ সম্পাদক লালন পাহান, শ্রমিক নেতা স্বরজীত পাশি, জুলো বুনার্জী ও মালতী পাশি।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চা-শ্রমিকরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে প্রচলিত মজুরি দিয়ে জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত পঞ্চায়েত কমিটির নির্বাচন ও মজুরি বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে শ্রমিকদের এ কর্মসূচি স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। শ্রমিকরা তাদের দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরওপড়ুন…….. লাখাই উপজেলার করাব ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের কমিটি গঠন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!