1. salmankoeas@gmail.com : admin :
দিনাজপুরে র‌্যাব-১৩ পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ১ - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

দিনাজপুরে র‌্যাব-১৩ পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২২৩ Time View

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল

শনিবার ( ১১ এপ্রিল) রাত ১ টার সময় দিনাজপুরের কোতয়ালী থানা ৪ নং শেখপুরা ইউপির ৩ নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর মোঃ আবু বক্কর সিদ্দিক ছেলে সাকিনস্থ পলাতক আসামি মোঃ তোহিমুল ইসলাম কেরু বিল্লাল (৩৪), বাড়ির পূর্ব পার্শ্বে বসত ঘরের দেয়াল সংলগ্ন খালি জায়গায় অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৩৯৩ বোতল এসকাফ, ১১৭ বোতল ফেনসিগ্রীপ, ১৬৯ বোতল ফেয়ারডিলসহ মোট ৬৭৯ বোতল ফেনসিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য জব্দ করেন।

৭ নং উথরাইল ইউপির ১ নং ওয়ার্ডের নুনাইচ কাকিঁলাদীঘি সাকিনস্থ মোঃ আনারুল ইসলাম (৪৫) এর নির্মানাধীন বসত বাড়িতে অভিয়ান পরিচালনা করে আসামির হেফাজতে থাকা ২৩৪ বোতল আরসিকাফ+ ও ২০০ বোতল ফেন্সিগ্রীপসহ মোট ৪৩৪ বোতল ফেন্সিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য জব্দসহ মৃত জেলাবদ্দীন ছেলে মোঃ আইন উদ্দীন (৫২), গ্রেফতার করেন।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে আসামি দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামি অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

আরওপড়ুন….টানা ছুটির ফাঁদে পড়ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!