1. salmankoeas@gmail.com : admin :
দুর্ঘটনায় আহত তফিজুল, চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

দুর্ঘটনায় আহত তফিজুল, চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৯৬ Time View

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ তফিজুল ইসলাম (পিতা: কালুয়া শাহা) ঢাকায় রিকশা চালানোর সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। প্রায় ২০ দিন আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ভেঙে যায়। বর্তমানে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে চিকিৎসা ও পরিবারের ভরণপোষণে চরম সংকটে পড়েছেন।
ভিটেমাটিহীন তফিজুল অন্যের জমিতে বসবাস করতেন। তার পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই কন্যা, যাদের মধ্যে একজন প্রতিবন্ধী। দুর্ঘটনার আগে তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু পা ভেঙে যাওয়ার পর চিকিৎসা করানো তো দূরের কথা, সংসার চালানোও হয়ে পড়েছে অসম্ভব।

বর্তমানে তিনি অবস্থান করছেন বোন লতিফার বাড়িতে, বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পূর্ব দেবারুপাড়া গ্রামে। তার স্ত্রী ও বোন মানুষের সহানুভূতির উপর নির্ভর করে কিছুটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেও, ডাক্তার জানিয়েছেন সম্পূর্ণ চিকিৎসায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার প্রয়োজন হবে।

এমন দুঃসহ পরিস্থিতিতে সমাজের সহৃদয়, দয়ালু এবং বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তফিজুলের পরিবার।

সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ করুন বিকাশ/নগদ নাম্বার: ০১৭৬৪-৪৭৮৪৭১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!