1. salmankoeas@gmail.com : admin :
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ১১৬ মণ্ডপে দুর্গাপূজা, ইভটিজিং-মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ কাজিপুরে কৃষকের সবজি বাগান কাটার অভিযোগ, বসতঘরের দরজা-জানালায় হামলার দাবি গোবিন্দগঞ্জে ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ঢাকায় ১৭ বছরের কিশোরকে হত্যা: কার্টনে মরদেহ নিয়ে গিয়ে মাটিচাপা, এ,আই ভিডিও তৈরি করে মুক্তিপণ ভাবি গ্রেপ্তার ১ চুনারুঘাটের আরেক এএসআই প্রত্যাহার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ‘ঘুষ’ ডিজিটাল লেনদেন সম্প্রসারণে মাধবপুরে বাংলা কিউআর বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা রাত নামলেই কাটা নদীর পাড়ে আগুন, পোড়ানো হচ্ছে পুরোনো ব্যাটারি। ২০ দিন ধরে চলছে কার্যক্রম, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই এএসআইয়ের বক্তব্য ভাইরাল ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: ‘শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে হবে’

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ Time View
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
​“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় তারুণ্যের মাঝে নৈতিক মূল্যবোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী ডিমলা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

​উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

​এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. নূর বকসু বাবুল, জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ রসূল আলম চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শাহেনুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন নাগর এবং সাধারণ সম্পাদক মোঃ বাদশা প্রামানিক।

অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান মুর্তজা রহমান লেলিন।
​দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর ছিল উপজেলা পরিষদ চত্বর। শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির লক্ষ্যে ‘ক’ ও ‘খ’ গ্রুপে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় বিতর্ক প্রতিযোগিতা। পাশাপাশি নৃত্য, একক অভিনয়, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

​প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
​আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভার বিকাশের পাশাপাশি তাদের মননে সততা, ন্যায়বোধ ও নৈতিকতা জাগিয়ে তুলতে এবং দেশ থেকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরওপড়ুন….. মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!