1. salmankoeas@gmail.com : admin :
নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী। মাধবপুরে দুই বাড়িতে তালা ভেঙে চুরি, সোনা ও মালামালসহ ৬ লাখ টাকার জিনিসপত্র লুট টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার

নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১১০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেঙ্গাডুবা গ্রামে চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ জাবেদের সমর্থনে নারীদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বেঙ্গাডুবা গ্রামের হারুন মিয়ার বাড়ির উঠানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গ্রামের বিপুলসংখ্যক নারী ভোটার অংশগ্রহণ করেন।

কুলসুম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোহাম্মদ জাবেদ। সভায় বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৈয়দ মোহাম্মদ জাবেদের প্রতি সমর্থন জানান। তারা বলেন, ইউনিয়নে পরিবর্তন প্রয়োজন এবং চেয়ারম্যান পদে সৈয়দ মোহাম্মদ জাবেদের বিকল্প নেই।


সভায় বক্তব্য দেন মো. আলী আহম্মদ, আব্দুল হক ভূইয়া, পুতুল বেগম, অনিতা মোদক ও মোছা. শাহেদা বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ জাবেদ উপস্থিত নারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি নির্বাচিত হলে নোয়াপাড়া ইউনিয়নকে মাদকমুক্ত করব। মাননীয় সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের সহযোগিতায় এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করব, ইনশাআল্লাহ।” তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সবার সহযোগিতা কামনা করেন।
আরওপড়ুন…… প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!