1. salmankoeas@gmail.com : admin :
পুসামের উদ্যোগে শাহজালাল সরকারি কলেজে মেধা অন্বেষণ ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

পুসামের উদ্যোগে শাহজালাল সরকারি কলেজে মেধা অন্বেষণ ও ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪১০ Time View
অনলাইন সংবাদ :
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মাধবপুর (পুসাম) এর উদ্যোগে শাহজালাল সরকারি কলেজে মেধা অন্বেষণ ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় এ সেমিনার।
অনুষ্ঠানে মেধা অন্বেষণে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ করিম স্যার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মোদাব্বির হোসেন।
পুসামের সদস্য হ্যাপি আক্তার (জবি) এর সঞ্চালনায় আয়োজিত এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন পুসামের সক্রিয় সদস্য আকবর (ঢাবি) প্রমুখ।
সেমিনার বিষয়ে পুসামের সাধারণ সম্পাদক মোঃ মোদাব্বির হোসেন বলেন, “আমরা ধারাবাহিকভাবে মাধবপুরের স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। আজ মেধা অন্বেষণ ও বিতর্ক প্রতিযোগিতার মতো সৃজনশীল আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনে মাধবপুরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এমন কার্যক্রম আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব মাধবপুর (পুসাম) ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় নিয়মিত শিক্ষা সেমিনার, পরামর্শ এবং ক্যারিয়ার গাইডলাইন কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!