1. salmankoeas@gmail.com : admin :
ফুলবাড়ীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

ফুলবাড়ীতে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯৪২ Time View

দিনাজপুর প্রতিনিধি:
‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে কোমলমতি শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্থানীয় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে নিমতলা মোড়ে ঘন্টাব্যাপি মানববন্ধনে অংশ নেন উপজেলার ১৮টি কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে নিয়মিত বৃত্তি পেয়ে আসছিল। তবে, গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৭ জুলাই জারিকৃত পরিপত্রে ২০২৫ সাল থেকে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যা চরম বৈষম্যমূলক ও আত্মমর্যাদার পরিপন্থী।

তারা বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রায় ৬ লাখ শিক্ষক ও ৭০ লাখ শিক্ষার্থী এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে। বৃত্তি শুধু আর্থিক অনুদান নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষার অনুপ্রেরণার বড় উৎস। এই সিদ্ধান্ত বাতিল না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

দৈনিক ক্রাইমসিন/কেএএস

আরওপড়ুন…নন্দীগ্রামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!