1. salmankoeas@gmail.com : admin :
বকশীগঞ্জে হামলায় শিকার হয়ে আহত ৪ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে

বকশীগঞ্জে হামলায় শিকার হয়ে আহত ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৮ Time View

সাগর আলী জেলা প্রতিনিধি

জামালপুরে বকশীগঞ্জে মেরুর চর  ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের বেলাল হোসেনের পরিবার প্রতিবেশী জহুরুল হকের পরিবার দ্বারা হামলা ও ভাঙচুরের শিকার হয়েছেন ।

এতে বেলালের পরিবারের ৪ সদস্য আহত হয়েছে ।  আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।  হামলার ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে।

হামলার ঘটনায় বেলাল হোসেন বাদী হয়ে ৩০ জনকে নামীয় আসামী সহ ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ হয়েছে,  বসতভিটা ও কৃষি জমি নিয়ে দীর্ঘদিন ধরে জহুরুলের পরিবারের সাথে দ্বন্দ্ব।  সেই সূত্রে গত বৃহস্পতিবার সুযোগ বুঝে জহুরুল তার লোকজন নিয়ে হামলা  করেছে।  এসময় জহুরুলের লোকজন বসত ঘরের বেড়া, দরজা, জানালা, ঘরের ভিতরে থাকা চেয়ার, টেবিল, শোকেজ,  হাফ বিল্ডিং ঘরের ৬টি থাই জানালা,  ১টি পাওয়ার টিলার, ১৭টি গরু ও ৪টি ছাগল নিয়ে যায়।  এবং একটি মোটরসাইকেল ভেঙে ফেলে।  কয়েকটি ঘরের ভিতর থাকা ২০ ভরির অধিক স্বর্ণ সহ নগদ ১১ লক্ষ টাকা লুটপাট করেছে জহুরুলের লোকজন। এছাড়াও মাছের প্রজেক্ট হতে প্রায় তিন লক্ষ টাকার মাছ ধরে নিয়ে যাওয়া সহ ৬৬ শতাংশ জমির টাল বেগুন,  ৫ শতাংশ জমির আখ,  ১৬ শতাংশ জমির মরিচ ও ধনিয়া টেনে তুলে নষ্ট করেছে । এতে ক্ষতির পরিমাণ ৯১ লক্ষ ৪৫ হাজারের অধিক হয়েছে বলে ধারণা করা হয়েছে।

 

ভুক্তভোগী বেলাল মিয়া, মোশারফ, শাহজাহান সহ তাদের পরিবারের অন্যান্য লোকেরা বলেন, জহুরুল তার আত্মীয় স্বজন সহ  শতাধিক লোকজন নিয়ে পরিকল্পিত ভাবে হামলাটি করেছে । আমাদের পরিবারের লোকজনদেরকে এলোপাথাড়ি মারধর করেছে।  এতে আমাদের পরিবারের উজির মিয়া,  আয়নাল মিয়া,  সুমি বেগম,  ঝরিফুল বেগম আহত হয়েছে।  আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

মামলা ও ভাংচুরের  ঘটনায় অভিযুক্ত জহুরুল হককে সরাসরি ও মোবাইল ফোন সহ বিভিন্ন ভাবে যোগাযোগ করে পাওয়া যায়নি। তবে তার বোন নাছিমা, জামাই বাবু মিয়া বলেন, জমি নিয়ে বেলাল হোসেনের সঙ্গে আমাদের বিরোধ আছে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসা করে দেওয়ার কথা ছিল।  কিন্তু মীমাংসা হওয়ার আগেই ঝামেলা হলো। তবে এখনও মীমাংসা হওয়ার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা চেষ্টা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!