1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু ঠেকাতে মাঠে নামলেন নগর প্রশাসক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

বগুড়ায় পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু ঠেকাতে মাঠে নামলেন নগর প্রশাসক

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১০ Time View

বগুড়া : প্রতিনিধি তানসেন আলী মন্টু

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিকল্পিত পদক্ষেপ নিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। জনসচেতনতা বাড়াতে র‌্যালি করে মশার বিস্তার রোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নগরবাসীর সম্মিলিত উদ্যোগ বাস্তবায়নে মাঠে নেমেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন।

আজ শনিবার সকালে শহরের সাতমাথা এলাকায় নগর পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন করা হয়। সচেতনতামূলক একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সাতমাথা থেকে শুরু হয়ে কাঠালতলা, নবাববাড়ি ও জলেশ্বরীতলা এলাকা প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে র‍্যালি শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নগর প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফুলের টব, ড্রাম, বালতি ও পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বাড়ির ছাদ ও কার্নিশে কোথাও পানি জমছে কি না, নিয়মিত খেয়াল রাখার পরামর্শ দেন। তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে অন্তত একবার ঘরসহ আশপাশের পরিবেশ পরিষ্কার করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ নগরীর বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন। র‍্যালির উদ্দেশ্য ছিল, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ এবং মশার বিস্তার প্রতিরোধে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।

আরওপড়ুন……. মাধবপুরে কাটিঙ্গা বিল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!