1. salmankoeas@gmail.com : admin :
ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০৮ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে লোকজন ‘পুশইন’ করার অভিযোগের প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ১১ দলের নেতাকর্মীরা। শুক্রবার সকালে উপজেলা পরিষদ গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আবুল হাসিম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার শুরা সদস্য ও মাধবপুর উপজেলা আমীর মাওলানা আলাউদ্দিন ভূঁইয়া বলেন, “আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী কোনো ধরনের অবৈধ পুশইন গ্রহণযোগ্য নয়। সীমান্তে মানবাধিকার নিশ্চিত এবং বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য রবিউল আলম, মাওলানা শরিফ উদ্দিন মাসুম, শামসুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান খান সোহাগ এবং সেক্রেটারি আব্দুস সামাদ মানিক।

বক্তারা অভিযোগ করেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে লোকজন ঠেলে পাঠানোর ঘটনা উদ্বেগজনক। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদার এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে ১১ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচি থেকে দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

আরওপড়ুন…. বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!