1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে এক যুগ ধরে অডিটহীন আউলিয়াবাদ রামকেশব স্কুল, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ শিক্ষকরা ! আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে স্থবিরতা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
টয়লেটের ঢাকনা খোলা রাখা নিয়ে বাকবিতণ্ডা: নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে জখম জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মঈনউদ্দীন গউছ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে সেলিম রেজা এমপি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারকে ডোমার-ডিমলাবাসীর অভিনন্দন মাধবপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা নন্দীগ্রামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান: ১০৪ পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার মাধবপুর ভূমি অফিসে ১৮ পদের ৯ টিই শূন্য , জনবল সংকটে ব্যাহত ভূমিসেবা দাউদকান্দিতে দুই মাসে ২৮৬ গ্রেফতার, বিপুল মাদক-অস্ত্র উদ্ধার ডিমলায় খাবার খাওয়ার পরই ৪টি গরুর রহস্যজনক মৃত্যু, দিশেহারা খামারি তেলিয়াপাড়া চা বাগানে মাদকের বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক

মাধবপুরে এক যুগ ধরে অডিটহীন আউলিয়াবাদ রামকেশব স্কুল, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ শিক্ষকরা ! আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে স্থবিরতা

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৯৩৩ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আউলিয়াবাদ রামকেশব উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ এক যুগ ধরে অভ্যন্তরীণ অডিট না করানোর অভিযোগ উঠেছে। এতে করে বিদ্যালয়ের আয়-ব্যয় ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষকরা। বিষয়টি নিয়ে প্রায় তিন মাস আগে বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, প্রধান শিক্ষক সৈয়দ আসাদুজ্জামান অভ্যন্তরীণ অডিট না করিয়ে নিজের ইচ্ছামতো প্রতিষ্ঠান পরিচালনা করছেন। বারবার বলার পরও তিনি শিক্ষকদের কোনো পরামর্শে কর্ণপাত করেন না। এর ফলে বিদ্যালয়ের তহবিল থেকে অর্থ আত্মসাতের আশঙ্কা করছেন শিক্ষকরা। তারা প্রধান শিক্ষকের এই স্বেচ্ছাচারিতার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জানা গেছে, অভিযোগের প্রেক্ষিতে হবিগঞ্জের জেলা প্রশাসক বিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিট সংক্রান্ত অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামকে দায়িত্ব প্রদান করেন। জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার আল নাসরুম বিন আকন স্বাক্ষরিত ২২ মে তারিখের এক পত্রে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগপত্র জমা দেওয়ার দুই মাস পার হলেও তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তদন্ত প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার ফরিদা নাজমীন বলেন, “এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।”

বিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিট না হওয়া ও প্রশাসনিক স্বচ্ছতার অভাব স্থানীয়দের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। তদন্তের দ্রুত অগ্রগতি ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকসহ

অভিভাবক মহল।

আরওপড়ুন…মাধবপুরে এক যুগ ধরে অডিটহীন আউলিয়াবাদ রামকেশব স্কুল, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ শিক্ষকরা ! আর্থিক অনিয়মের অভিযোগে তদন্তে স্থবিরতা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!