1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের হাতে ৫৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি আদালতের ডিক্রি বাস্তবায়নে মাধবপুরে উচ্ছেদ অভিযান। লাখাইয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আহবায়ক কমিটি গঠন।। জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা মন্দিরে প্রার্থনা। যে দেশ যতো বেশি শিক্ষিত সেই দেশ ততো বেশি উন্নত, তাই বর্তমান বিএনপি সরকার শিক্ষাখ্যাত কে বেশি গুরুত্ব দিচ্ছে – আর এ সাগর লাখাইয়ে নানা আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মাধবপুরে এলাকাবাসীর আবেদন, উচ্ছেদের দাবি মাধবপুরে  ডটস কর্নারে ওষুধ সংকটে দূর্ভোগে যক্ষা রোগীরা জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুর পিআইও অফিসের কার্য সহকারীর ফেসবুক মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়!!স্যান্ট রিলিজ

মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৪৭ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজে বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে কেন্দ্রের এক গার্ডের বিরুদ্ধে।

বুধবার (১৫ এপ্রিল) বৃত্তি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গেলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন গার্ড জয়নাল মিয়া (৫০)। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ছেরাগ আলী।

সাংবাদিকদের অভিযোগ, কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রবেশের অনুমতি দেন। কিন্তু এরপরও গার্ড জয়নাল মিয়া তালা খুলে দিতে অস্বীকৃতি জানান এবং সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ সময় তিনি অশালীন ভাষায় কথা বলেন বলেও অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি কেন্দ্র সচিব, সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. কবির হোসেন ও দায়িত্বরত পুলিশের সামনে উপস্থাপন করা হলেও তাদের সামনেই আবারও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ওই গার্ড।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকরিতে যোগদানের পর থেকেই জয়নাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার মাধবপুর প্রতিনিধি সাংবাদিক এম এ কাদের বলেন, “প্রথমে গার্ডকে পরিচয় দিয়ে কথা বলার পর তিনি স্পষ্টভাবে জানান, কোনো সাংবাদিককে কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেন, কেন্দ্রের ভেতরে সাংবাদিকদের প্রয়োজন নেই এবং অশালীন আচরণ শুরু করেন।

গার্ডকে কেন্দ্র সচিবকে জানানোর জন্য অনুরোধ করা হলেও তিনি তা করতে অস্বীকৃতি জানান এবং অভিভাবকদের সামনেই সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ আচরণ করতে থাকেন। পরে দায়িত্বরত এটিও কবির হোসেনের সঙ্গে যোগাযোগ করে কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলা হয়। এরপর কেন্দ্র সচিব, এটিও ও পুলিশ সরাসরি গেইটে এসে তালা খুলে দেওয়ার নির্দেশ দিলেও গার্ড তা মানতে অস্বীকৃতি জানান।

পরে কথা কাটাকাটির এক পর্যায়ে গেইটের তালা খুলে দেন। এমন আচরণ অত্যন্ত দুঃখজনক। সে সময় গার্ডের কাছে কেন্দ্র সচিবকেও অসহায় মনে হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ধরনের গার্ড শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের মান-সম্মান ক্ষুণ্ন হবে। তাই অবিলম্বে ওই গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।”
এদিকে, এ ঘটনায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ সচেতন মহলও ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরওপড়ুন….. দেওয়ানগঞ্জে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!