1. salmankoeas@gmail.com : admin :
রক্তদান সংগঠন ‘রেড সেল ইন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় ও প্রবাসী নতুন কমিটি গঠন - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

রক্তদান সংগঠন ‘রেড সেল ইন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় ও প্রবাসী নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩৪৩ Time View

স্টাফ রিপোর্টার:
স্বেচ্ছায় রক্তদানভিত্তিক সামাজিক সংগঠন ‘রেড সেল ইন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় ও প্রবাসী শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় মাধবপুরের নোয়াপাড়া মিনি ফুচকা পার্কে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদের স্বাক্ষরে ৫৬ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ছায়েদ মিয়া। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ নুরুজ্জামান রাজু। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ শিপন হোসাইন, রাকিবুল ইসলাম, মোঃ আলমগীর খান, মোঃ বাবুল মিয়া, সৌরভ সরকার ও জামাল উদ্দিন। সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ কামরুল হাসান।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রজ গোপাল সরকার, মোঃ আজিম সরকার, বিশ্বজিত নন্দী মজুমদার, উদয় দাস, মোঃ জুবাইদ মিয়া, মুশফিকুর রহমান সাইমন ও জিয়া উদ্দিন আকাশ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ জিকু আহমেদ। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোঃ সোহাগ মিয়া, ক্বারী উজ্জল আহমেদ, দিপন চন্দ্র সূত্রধর দিপু, মোঃ সজীব খান ও মোঃ আতিউর রহমান।

অর্থ সম্পাদক মোঃ সাকিব খান, দপ্তর সম্পাদক মোঃ বায়েজিদ ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক মোঃ মিলন মিয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ তামিম হোসাইন এবং সহকারী সম্পাদক সুব্রত সরকার। স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ পংকজ দাস। মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার এবং সহকারী সম্পাদক লাকি আক্তার ও শিফা আক্তার। ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মাওলানা নিজাম উদ্দিন এবং সহকারী সম্পাদক ক্বারী মোঃ বাছির আহমেদ সুরুজী ও মোঃ খলিলুর রহমান। সমাজকল্যাণ সম্পাদক মোঃ ইমন খান ও সহকারী সম্পাদক মোঃ জসিম উদ্দিন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ রাকিব তালুকদার, অভিশান্ত সরকার, মোঃ সবুর হোসেন, মোঃ রাসেল আহমেদ, মোঃ সৌরভ আহমেদ, মোঃ আবুল কাশেম, মোঃ নাছির আহমেদ, মোঃ ফরিদ মিয়া, মোঃ সোহেল মিয়া, মোঃ এরশাদ মিয়া, মোঃ ইউসুফ মিয়া হৃদয়, মোঃ কাপ্তান মিয়া, মোঃ স্বপন মিয়া, মোঃ হাবিব মিয়া, মোঃ সাদ্দাম মিয়া, মোঃ শাকিল আহমেদ, সুজিত সরকার ও মোঃ রফিক মাহমুদ।

অন্যদিকে প্রবাসী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন খান রানা। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ আব্বাস উদ্দিন ভূইয়া, মোঃ শাওন আহমেদ জানু, আবদান আহমেদ কামাল ও মোঃ ইয়াছিন আরাফাত। সহ-সভাপতি পদে আছেন মোঃ আজিজুল ইসলাম, আলাউদ্দিন আহম্মেদ, মোঃ মামুন মিয়া, মোঃ আল আমিন খান ও মোঃ রাসেল চৌধুরী রাষ্টু।

প্রবাসী কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জিয়া উদ্দিন জিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ নয়ন মিয়া, মোঃ লিয়াকত আলী, মোঃ জানে আলম, মোঃ রুবেল চৌধুরী ও মোঃ জাকির হোসেন। সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদ মিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব ইসলাম জরিন ও মোঃ মঈন উদ্দিন চৌধুরী। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ মুর্শেদুর রহমান, মোঃ আমিনুর ইসলাম হৃদয়, মোঃ শুয়েব মীর, মোঃ রিয়াজ আহমেদ হৃদয়, মোঃ আনিছ আহমেদ ও মোঃ কবির মিয়া।

প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ বলেন, সংগঠনটি দীর্ঘদিন ধরে জরুরি প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করে আসছে। এছাড়াও ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং কার্যক্রম এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণসহ নানা মানবিক ও সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

আরওপড়ুন…… মাধবপুরে মন্দির কমিটির বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!