1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রী সর্বোচ্চ শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছেন : এমপি মোশারফ মাধবপুরে হাজারো মানুষের অংশগ্রহণে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য জশনে জুলুস লাখাইয়ে সুতাং নদীর বালু নিলামে বিক্রি।। টাকা ফেরতের দাবি সাধারণ মানুষের নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত

লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৩৪ Time View

নিজস্ব প্রতিনিধি।।

মাদক ব্যবসায়ীদের অন্যতম জনপদ লাখাই উপজেলার স্বজনগ্রাম   এ গ্রামে  পুলিশের বিশেষ  অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ, আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।

জানা যায়  লাখাই ইউনিয়নের (স্বজন গ্রাম) বাঙ্গালপাড় হাটির মৃত তাহের মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী   মোঃ আল আমিন (২৮) কে গ্রেফতার করা হয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানায় এলাকার নেতৃস্থানীয় অনেক লোক আছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের সহযোগিতায় অবাধে মাদক ব্যবসা চালাচ্ছে। গডফাদার দের গ্রেফতার গ্রেফতার করার দাবি জানিয়েছে সচেতন মহল।

একটি সূত্র জানিয়েছে আটককৃত মাদক ব্যবসায়ী পুলিশকে জানিয়েছে তার সহযোগী এলাকার শীর্ষস্থানীয় একজন জন প্রতিনিধি।

সূত্রে জানা যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক এর নের্তৃত্বে ও এসআই মোঃ জাহাঙ্গীর আলম, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের এএসআই আকছার মিয়া,এএসআই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ ফোর্সের সহায়তায় ২১ এপ্রিল রাতে ১নং লাখাই ইউনিয়নের বটতলা বাজারে বিশেষ অভিযান চালিয়ে বটতলা বাজার হতে কুখ্যাত মাদক ব্যবসায়ি মোঃ আল আমিন (২৮) কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ৮০(আশি)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান মাদকের বিরুদ্ধে লাখাই থানার পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে, এরই ধারাবাহিকতায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন কে গ্রেফতার করা হয়েছে এবং আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরওপড়ুন…… কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!