1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে পাহাড়ি ঢলে কৃষকের স্বপ্ন পানির তলে। - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান  তিন জন আটক ২০ কেজি গাঁজা সহ বিজ ধর্মঘর-০২ শাখার শুভ উদ্বোধন মাধবপুরে নতুন পথচলায় ‘বিজ’—সেবার পরিধি বাড়াতে ধর্মঘর-০২ শাখার যাত্রা শুরু কাজিপুরে সোনামুখী পাইলট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সংঘাতের অবসান, সম্প্রীতির অক্ষুণ শান্তিপূর্ণ সমাধানের স্বীকৃতিস্বরূপ লাখাই থানার ওসিকে ধন্যবাদ জ্ঞাপনপত্র। কাজিপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড ডন-সামিরার অন্তরঙ্গ ছবি নিয়ে বিতর্ক,  সামনে আসলো চাঞ্চল্যকর তথ্য এমপি এসএম ফয়সলকে মৃত দেখিয়ে ফেসবুকে পোস্ট, চুনারুঘাট থানায় জিডি গ্রামের স্কুলে তাক লাগানো ফলাফল, জিসিজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৫৯.৪৬ শতাংশ লাখাইয়ে গাছ চাষের অপরাধে এক ব্যক্তি গ্রেফতার।। তেলিয়াপাড়া সীমান্তে ‘অঘোষিত রাজা’ সঞ্জয় পান্ডে! মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ, কোটি টাকার বাড়ি ও বিলাসবহুল মোটরসাইকেল ঘিরে প্রশ্ন

লাখাইয়ে পাহাড়ি ঢলে কৃষকের স্বপ্ন পানির তলে।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩০২ Time View

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রচণ্ড ঝড়-তুফান, অতিবৃষ্টি
এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কৃষকের স্বপ্ন এখন পানির নিচে। গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে আসা পানিতে উপজেলার প্রায় ৭০ হেক্টরেরও বেশি জমির বোরো ধান তলিয়ে গেছে। সোনালি ফসল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।

মাঠের পর মাঠ ধান পানিতে তলিয়ে যাওয়ায় চারদিকে হাহাকার ছড়িয়ে পড়েছে। কৃষকদের অভিযোগ, একদিকে যেমন ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না, অন্যদিকে এই সুযোগে এক্সেভেটর (ভেকু) চালকরা ধান কাটার জন্য অতিরিক্ত টাকা দাবি করছে। ফলে দ্বিগুণ ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষক। কষ্টের ফসল রক্ষায় কেউ কেউ হাঁটু সমান পানিতে নেমে আধা-পাকা ধান কাটার চেষ্টা করছেন, আবার কেউ কেউ নির্বাক হয়ে তাকিয়ে আছেন তলিয়ে যাওয়া জমির দিকে।

ক্ষয়ক্ষতির বিষয়ে লাখাই উপজেলা কৃষি অফিসার শাহেদুল হক জানান, সাম্প্রতিক বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে নতুন করে প্রায় ৫৫ হেক্টর জমি তলিয়ে গেছে। এর আগে আরও ১২ হেক্টর জমি তলিয়ে গিয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৭০ হেক্টরের কাছাকাছি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, “বৃষ্টি কমলে পানি দ্রুত নেমে যাবে বলে আমরা আশা করছি। তবে উদ্ভূত পরিস্থিতিতে কৃষকরা যাতে দ্রুত সময়ের মধ্যে তাদের অবশিষ্ট ধান কেটে ঘরে তুলতে পারেন, সে ব্যাপারে আমরা নিয়মিত পরামর্শ ও নির্দেশনা দিয়ে যাচ্ছি।”

প্রাকৃতিক এই বিপর্যয়ের ফলে ধার-দেনা করে চাষাবাদ করা কৃষকরা এখন সরকারি সহায়তার দিকে তাকিয়ে আছেন। দ্রুত পানি নিষ্কাশন ও ধান কাটার শ্রমিক সংকটের সমাধান না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরওপড়ুন…… মাধবপুরে এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চস্বরে গান ও অসামাজিক কার্যকলাপে ক্ষুব্ধ অভিভাবক-শিক্ষার্থী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!