1. salmankoeas@gmail.com : admin :
সংবাদ প্রকাশের পর মাধবপুরে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ডিমলায় অনুষ্ঠিত হলো তারুণ্যের বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সৈয়দপুর প্লাজা মার্কেটে দুর্ধর্ষ চুরি: ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চিলাহাটি বাজারে ১০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি শুকুরু আটক মাধবপুরে আবাবিল সোসাইটির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলা উদ্বোধন ভারতে যাওয়ার পথে নির্বাচন অফিসের কর্মচারী আটক সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল।

সংবাদ প্রকাশের পর মাধবপুরে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৭৪ Time View
সংবাদ প্রকাশের পর মাধবপুরে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ২০ হাজার টাকা

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে দুই শিল্পপ্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দৈনিক ক্রাইমসিন , দৈনিক ভোরের ডাকসহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক, হবিগঞ্জের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) যথাযথভাবে ব্যবহার না করে বর্জ্য নিষ্কাশনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে, বয়লারের পানি কন্ডেন্সার ছাড়া নিষ্কাশনের অভিযোগে বিএইচএল পেপার মিলসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের বর্জ্য ও দুর্গন্ধের কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রশাসন এ পদক্ষেপ গ্রহণ করে।

সহকারী কমিশনার( ভূমি) মো. আনিসুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান , পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরওপড়ুন…….. মাধবপুরে মাদক নির্মূলে কাজ করছে হাজী সোলাইমান স্পোর্টিং ক্লাব

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!