1. salmankoeas@gmail.com : admin :
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যা উন্নীতকরণে সোয়েল টেস্ট মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”মাধবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

অনলাইন ডেস্ক:
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫০৬ Time View

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো: মুজিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: ইসমাইল তালুকদার এবং সঞ্চালনা করেন সাংবাদিক আলাউদ্দিন আল রনি।”

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিআরডিবি অফিসার ফয়সল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ,সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েছ আহমেদ সালমান, হামিদুর রহমান ।

এছাড়া পৌর বিএনপির সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, বাবলু মিয়া, সাংবাদিক এম এ কাদের, আনোয়ার হোসেন বেলালসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সমবায়ী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী ও টেকসই উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় কার্যক্রম মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা বাড়াতে, দারিদ্র্য ও বৈষম্য হ্রাস করতে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখছে।

প্রধান অতিথি মো. মুজিবুল ইসলাম বলেন, “সমবায় খাত দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে সমবায়ের কাঠামোকে টেকসই করা। আমি বিশ্বাস করি, আগামী দিনে মাধবপুরের সমবায়ী সংগঠনগুলো স্থানীয় মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।

আরওপড়ুন ….সরকারি কলেজের প্যাডে বিয়ের দাওয়াতপত্র! শিক্ষাঙ্গনে সমালোচনার ঝড়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!