1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের মনোনয়ন বৈধ ঘোষণা - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখেছেন স্বামীর পরকীয়া ফাঁস করায় স্ত্রীকে তালাক, মিথ্যা মামলার অভিযোগ—বিচারের আশায় আদালতের দ্বারস্থ তানিয়া স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে

হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক:
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫৩ Time View
হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের মনোনয়ন বৈধ ঘোষণা

অনলাইন ডেস্ক:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী সৈয়দ মোঃ ফয়সলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার দুপুরে হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।মনোনয়ন বৈধ ঘোষণার সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ইশতিয়াক আহমেদ এবং সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফখাত আহমেদসহ দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বনির্ভর করার যে রাজনীতি ও আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ বাস্তবায়নই বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, গণতন্ত্রের মাতা ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মর্যাদা বিশ্ব দরবারে উজ্জ্বল করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।

সৈয়দ মোঃ ফয়সল আরও বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এই ৩১ দফার মধ্যেই রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা।তিনি হবিগঞ্জ-৪ আসনের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সহযোগিতা করার জন্য তিনি আকুল আবেদন জানান। জনগণের সমর্থন পেলে তিনি এই আসনের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন বলেও আশ্বাস দেন।

বিএনপি সরকার গঠন করতে পারলে ৩১ দফার আলোকে মাধবপুর ও চুনারুঘাটকে একটি সমৃদ্ধ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন সৈয়দ মোঃ ফয়সল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত ২৩টি চা-বাগানের শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে।

আরওপড়ুন ….লাখাইয়ে খালেদা জিয়ার মৃত্যুতে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ও পুজা ফ্রন্টে প্রার্থনা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!