1. salmankoeas@gmail.com : admin :
আমিনা মনসুর ডিগ্রি কলেজের নতুন সভাপতি গোলাম মোস্তফাকে সংবর্ধনা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা কাজীপুরে দুই হাজারের বেশি বৃক্ষরোপণ, পরিচর্যার আহ্বান উপজেলা প্রশাসনের মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা মাধবপুর উপজেলা পরিষদে এমপি ফয়সলের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতছড়ি উদ্যানে বিএনপির নেতাকর্মীসহ ৬২ জনের বিরুদ্ধে গাছ চুরির মামলা

আমিনা মনসুর ডিগ্রি কলেজের নতুন সভাপতি গোলাম মোস্তফাকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ২০৭ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার
আমিনা মনসুর ডিগ্রি কলেজের নবনিযুক্ত সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম মোস্তফাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ পরিবার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও কলেজের সাবেক সভাপতি সেলিম রেজা এমপি। বিশেষ অতিথি ছিলেন আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসীন রেজা।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম রেজা এমপি নবনিযুক্ত সভাপতি গোলাম মোস্তফাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহকারী অধ্যাপক রেজাউল করিম। পরে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল জলিলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন বিশেষ অতিথি অধ্যক্ষ মহসীন রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদুল ইসলাম, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর সরকার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা খাতুন।

এর আগে শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুন নুর ও আবুল কালাম আজাদ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, হুমায়ুন কবীর, তুহিন আফরোজ, প্রভাষক রুমানা আক্তার ও লাবনী খাতুনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজের নবনির্মিত মুক্তমঞ্চ ও আধুনিকায়নকৃত শিক্ষক মিলনায়তনের উদ্বোধন করেন।

আরওপড়ুন….. ‘মায়া পাখি’ ঈদে আসছে অপূর্ব-নীহার নতুন নাটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!